সাত মঠ: ফেনীর প্রাচীন ঐতিহ্য

সাত মঠ বাংলাদেশের ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটি প্রাচীন মঠ। এটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা।

অবস্থান

সাত মঠ অবস্থিত ছাগলনাইয়া উপজেলা শহরের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সাতবাড়ি রোডে। এটি প্রায় আট একর জায়গার উপর প্রতিষ্ঠিত। স্থানীয়ভাবে এটি ছাগলনাইয়ার প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

বিবরণ

ছাগলনাইয়ার হিন্দু জমিদার বিনোদ বিহারি এই বাড়িটি এবং মঠগুলো নির্মাণ করেছিলেন। বাড়ির পাশে রয়েছে সাতটি চিতা মন্দির। এই কারণে এই স্থাপনাটি পরিচিত হয়েছে সাত মন্দির বাড়ি, রাজবাড়ি, বা সাত মঠ নামে। ১৯৪৮ সালের দিকে জমিদার বিনোদ বিহারি কলকাতায় চলে যান, বাড়িটি রেখে যান। বর্তমানে স্থানীয় বাসিন্দারা এখানে বসবাস করছেন।

ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব

সাত মঠ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিমে বাঁশপাড়ায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র সাত মঠ। বাংলাদেশের আর কোথাও একসঙ্গে এতগুলো মন্দির নেই। প্রতিটি মন্দিরের দেয়ালে রয়েছে অপূর্ব দৃষ্টিনন্দন কারুকার্য। এছাড়া প্রতিটি মন্দিরের চূড়া অন্যটির থেকে ভিন্ন, যা স্থাপত্যগত দিক থেকে এটি অনন্য করে তোলে।

যাতায়াত ও ভ্রমণ

দেশের যেকোনো স্থান থেকে ফেনী পর্যন্ত বাস বা ট্রেনে যাওয়া সম্ভব। ফেনীর মহিপাল থেকে রিকশা বা সিএনজি যোগে শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান (শহীদ মার্কেট) পৌঁছানো যায়। মার্কেট থেকে সিএনজিতে ছাগলনাইয়া বাজারে যাওয়া সম্ভব। বাজার থেকে হেঁটে সহজেই সাত মন্দির বা সাত মঠে পৌঁছানো যায়।

সুত্র: wikipedia.org, mytourbd.com

প্রিয় পাঠক এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানিয়ে সমৃদ্ধ করুন।

সেনেরখিল জমিদার বাড়ি

Was this article helpful?
YesNo

Leave a Reply

Close Search Window